সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদ‌রের চার প্র‌তিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদ‌রের রাজগঞ্জ, চকবাজার ও ঝাউতলা এলাকায় চার প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৪ অ‌ক্টোবর) এ অভিযান পরিচালনা করেন কু‌মিল্লা জেলাপ্রশাস‌নের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম।

এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৪টি প্র‌তিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও দোকানদারদেরকে ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ কর‌তে, খা‌দ্যে নি‌ষিদ্ধ দ্রব্য না মেশা‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এ সময় অভিযানে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, জেলা পু‌লি‌শের এক‌টি টিম, সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির প্র‌তি‌নি‌ধি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি