সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার হোমনায় বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবগলীগ নেতা গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০২০

ডেস্ক রিপোর্ট:

হোমনায় ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার এর খবর পাওয়া গেছে।

হোমনায় বিধবাকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা মো. রিপন সরকারকে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।

সুত্র জানায়, বুধবার (৭অক্টোবর) রাত ১০টার দিকে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের মুছা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে হোমনা থানার এসআই মো. আশেকুল ইসলাম।

সে বাঞ্ছারামপুর উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঞ্ছারামপুর সদরের মৃত ফজলুল হকের ছেলে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে হোমনা থানার এক বিধবা নারী বিয়ের প্রলোভনে তিন মাস ধরে ধর্ষণ ও অশ্লীল দৃশ্য ভিডিও ধারণের হুমকির অভিযোগ এনে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছিলেন ভুক্তভোগী নারী মারিয়া জাহান মনিকা ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি