স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর হযরতপাড়ায় হৃদয় (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।গত দুই দিন আগে একই এলাকায় হৃদয় (১৭) নামের আরেকটি কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১ নভেম্বর) সকালে নগরীর ১৫ নং ওয়ার্ডের হযরতপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হযরতপাড়া এলাকার মো: সোহাগ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৮টায় হৃদয়কে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা জাহানারা বেগম। তৎক্ষনাত তাকে নামিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবার জানায়, হৃদয়ের এই আত্মহত্যার কারণ তারা জানেন না।
স্থানীয় সূত্র জানায়, নিহত হৃদয় দীর্ঘদিন যাবত মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তার সাথে যাদের বন্ধুত্ব ছিল তাদের অধিকাংশই মাদকাশক্ত। হয়তো মাদক সংক্রান্ত কোনো কারণেই সে আত্মহত্যা করেছে।
হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মা জাহানারা বেগম।


















































