স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বাদুর তলা কান্দিরপাড় এলাকার খাস ফুড শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
জানা যায়, গত কাল এক ক্রেতা ৮৫ টাকা করে ৪ কেজি তরল দুধ ক্রয় করেন খাস ফুড শো – রুম থেকে। দুধের প্যাকেটে মূল্য লেখা থাকলেও উৎপাদনের তারিখ না থাকায় ঐ ক্রেতা কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অফিসে লিখিত অভিযোগ করেন।
পরে বুধবার(৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ আসাদুজ্জামান খাস ফুড শো – রুম এ গিয়ে মেয়াদ উওীর্ণ দুধ বিক্রির অভিযোগের সত্যেতা পেয়ে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


















































