শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ৭ মাসের শিশু ১৫ দিন ধরে জেলহাজতে, মুক্তি পাচ্ছে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২০

স্টাফ রিপোর্টার:

একটি হত্যা মামলায় মা শাহনাজ আক্তারের সঙ্গে তার ৭ মাসের শিশু মাহাদী হাসান ১৫ দিন ধরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছে। অবশেষে আদালতের আদেশে আজ বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে শিশুটি। বুধবার ( ৪ নভেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ শিশুটির মা শাহনাজ আক্তারকে জামিন ও শিশু মাহাদীকে মুক্তির আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আয়েশা আক্তার রীমা নামের এক গৃহবধূ। ওই ঘটনায় স্বামী নাসির উদ্দিন, ভাসুর মাসুম ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন রীমার বাবা।

মামলায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পন করেন শাহনাজ আক্তার। এ সময় ৭ মাসের শিশুসহ তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। এর মধ্যে শাহনাজকে ২ দিনের রিমান্ডেও নেওয়া হয়। এ মামলায় শিশুটির বাবা মাসুমও কারাগারে আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি