শুক্রবার,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মারা গেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদে হুমায়ুন মাহমুদের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাযা নামাজ দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি