শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ১২৭ জনে।

এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন।

আজ বুধবার ( ১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি