শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » প্রথম বিবাহবার্ষিকীতে আইরাকে নিয়ে সুন্দরবনে সৃজিত-মিথিলা


প্রথম বিবাহবার্ষিকীতে আইরাকে নিয়ে সুন্দরবনে সৃজিত-মিথিলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

আজ সৃজিত ও মিথিলার বিবাহবার্ষিকী। তাদের একসঙ্গে থাকার এক বছর পূর্ণ হয়েছে। ঠিক বছর খানেক আগেই দুই বাংলার দুই পরিচিত মুখ সাত পাকে বাঁধা পড়েছিলেন।

প্রথম বিবাহবার্ষিকী উদযাপনে সুন্দরবনে বেড়াতে গিয়েছেন আলোচিত এই জুটি। তাদের সঙ্গে রয়েছেন ছোট্ট আইরাও। কয়েকদিন আগে শীতের মিঠে রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলেন সৃজিত। সেই ছবি উঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায়।

এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি