বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় চলছে জোড়ালো পদক্ষেপ: ২৯টি মোবাইল কোর্টে ২০২ জনকে অর্থদন্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কোভিডের দ্বিতীয় প্রকোপ রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

সোমবার (৭ডিসেম্বর) জেলাজুড়ে ২৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৮৫টি মামলায় ২০২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোট অর্থদন্ডের পরিমান ৪১ হাজার ৮৫০ টাকা।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সোমবার সকাল থেকে নগরীর রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়সহ বিভিন্ন মার্কেটে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্টেট মোঃ মাজহারুল ইসলাম।

এছাড়া একই সময় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআবু সাঈদ।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা জানান,পূর্বের চেয়ে এখন জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান বৃদ্ধি পেয়েছে । সাধারণ মানুষ এখন মাস্ক পড়ছে। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি