শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বি-পাড়ার গোপালনগরের সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন


বি-পাড়ার গোপালনগরের সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০২০

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বি-পাড়া উপজেলার দুলালপুর ইউনিয়রনের গোপালনগর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ(৯০)কে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়।

শুক্রবার(১১ ডিসেম্বর) রাত ১১ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহী…… রাজিউন)।

সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ গোপালনগর গ্রামের ছায়েদ আলী হাজি বাড়ির ছায়েদ আলী হাজির বড় ছেলে।

বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

উল্লেখ্য,সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ দীর্ঘদিন পাকিস্থান শাসনামলে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেনাবাহিনীতে থাকাকালীন তিনি বাহরাইন যান। বাহরাইনে ১০ বছর থাকার পর দেশে চলে আসেন।পরে ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহন করে দেশ স্বাধীনতার অংশীদার হন।

তাহার মৃত্যু আত্নীয় স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শনিবার বেলা ২টায় সম্পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় বি-পাড়া থানা নির্বাহী কর্মকর্তার একটি প্রতিনিধি দল ও পুলিশ বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী আরেকটি দলের অংশগ্রহনে গার্ড অফ অনারের মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী,এক পুত্র ও এক কন্যা,নাতি,নাতনী রেখে গেছেন।

আলী আহম্মেদের একমাত্র ছেলে মোঃ আলী হোসেন উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি