শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে রণবীর-আলিয়ার আংটি বদল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কতদিনে অপেক্ষা দুই তারকার বিয়ে নিয়ে। ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই জানতে, কবে ঘর বাঁধবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রায়ই গুঞ্জন উঠে, তারা বিয়ে করে ফেলেছেন চুপিসারে। শেষ পর্যন্ত সবই গুজব হিসেবে থেকে যায়।

আবারও ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, ২০২১ সালের আগেই বাগদান সেরে ফেলছেন রণবীর-আলিয়া জুটি।

দুই তারকা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বলিউড হাঙ্গামা দাবি করছে, চুপিসারেই তারা আংটিবদল সেরে ফেলছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আজ ৩০ ডিসেম্বর পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় বাগদান পর্ব সেরে ফেলবেন তারা।

এই মুহূর্তে তারা রয়েছেন রাজস্থানের রণথম্ভোরের আমন হোটেলে। সেখানেই হবে আংটি বদল। তাদের সঙ্গে আছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, মহেশ ভাটসহ দুই পরিবারের সদস্যরা। আবার অতিথি হিসেবে তাদের সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং জুটি।

এদিকে আরও জানা গেছে, গোয়ায় নিজের কাজ সেরে দ্রুতই রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন করণ জোহর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি