রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


পুত্রসন্তানের বাবা হলেন কপিল শর্মা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০২১

বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিন্নি চত্রথ দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। সোমবার সকালে এ যুগল তাঁদের পুত্রসন্তান আগমনের খবর ঘোষণা দেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুইটারে কপিল শর্মা জানান, আজ ভোরে পুত্রসন্তান এসেছে তাঁদের কোলজুড়ে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। ভালোবাসা ও আশীর্বাদের জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান কপিল।

২০১৯ সালে কপিল ও গিন্নির প্রথম কন্যাসন্তান হয়, নাম অনার্য শর্মা। গত বছরের জানুয়ারিতে এ কমেডিয়ান টুইটারে কন্যার নাম প্রকাশ করেন।

২০১৯ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন কপিল ও গিন্নি। পাঞ্জাবের জলন্ধরে ঐতিহ্যিক আয়োজনে তাঁদের বিয়ে হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি