বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আজ করোনায় নতুন আক্রান্ত ৯৬ জন, এর মধ্যে শহরেই ৭১ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০২১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় আজ ৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৪০ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে। মৃতদের মধ্যে মহিলা ৩ জন, পুরুষ একজন। তারা হলেন- কুমিল্লা শহরের ২ জন মহিলা, বুড়িচংয়ের ১ জন মহিলা ও চৌদ্দগ্রামের ১ জন পুরুষ।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ৭১, আদর্শ সদরে ৫, সদর দক্ষিণে ১, বুড়িচংয়ে ১, চান্দিনায় ৬, চৌদ্দগ্রামে ১, লাকসামে ২, বরুড়ায় ৩, নাঙ্গলকোটে ৫ ও মনোহরগঞ্জে ১ জন।

আজ করোনা থেকে ৪৮ জন সুস্থ্য হয়েছেন। এরা কুমিল্লা শহরের ৩০ জন, বুড়িচংয়ের ৭ জন ও বরুড়ার ১১ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২০০ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি