ডেস্ক রিপোর্টঃ
বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশের একটি দল।
আটকৃতরা হলেন- শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।























































