বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২০২২ সালের এসএসসি ও এইচএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ


২০২২ সালের এসএসসি ও এইচএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০২১

ডেস্ক রিপোর্টঃ

আগামী বছরের (২০২২ সাল) এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ সিলেবাস অনুসারে এসএসসি পরীক্ষা হবে ১৫০ দিন পাঠ শেষ এবং এসএসসি হবে ১৮০ দিন পাঠদান শেষে।

শুক্রবার (২৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

এর আগে বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরই সিলেবাস দুটি প্রকাশ করলো ঢাকা বোর্ড।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি