ডেস্ক রিপোর্টঃ
মহামারী করোনা থেকে বাচঁতে এর সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ৩০ মে থেকে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়। ফলে প্রথম দিকে এর ব্যবহার কম হলেও পুরোপুরি তা নিশ্চিত করতে প্রচারণার পাশাপাশি অনেক ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করায় এর ব্যবহার আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু এই মাস্কের ব্যবহার বেড়ে গেলেও ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে ফেলায় সেগুলো জনস্বাস্থ্য, পরিবেশ এমনকি জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়া শুরু করে। এমনকি বর্তমানে এর অবস্থা এমন যে তা স্বাস্থঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
বিভিন্ন রাস্তা-ঘাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিং মল, হাসপাতাল এমনকি বাসাবাড়ির ভিতরে-বাইরে মানুষের ব্যবহার করা এসব মাস্ক যত্রতত্র ফেলে রাখা হয়েছে। এক শ্রেণির অসচেতন মানুষ ব্যবহারের পর যেখানে খুশি সেখানেই ফেলছেন মাস্ক। প্রতিটি গলি, সড়ক, ড্রেন, ফুটপাত সবখানেই ব্যবহৃত মাস্কের ছড়াছড়ি। যত্রতত্র এভাবে ফেলে দেওয়া মাস্কের সাথে কোথাও কোথাও মিলছে হ্যান্ড গ্লাভস, হেড কভার, সু কভার, গগলস, ফেইস শিল্ড বা গাউনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী। এক্ষেত্রে পর্যাপ্ত ডাস্টবিনের অভাবকে দূষছেন।
বিশেষজ্ঞদের মতে, এই ব্যবহৃত মাস্ক পরিবেশের জন্য ক্ষতির পাশাপাশি অন্য মানুষের জন্য করোনা বা করোনার নতুন ধরণ যাকে বলে ব্লাক ফ্যাংগাস সংক্রমণের কারণ হতে পারে।























































