শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিনা কারণে বাইরে বের হলেই গ্রেফতার ও ৬ মাসের জেল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

লকডাউন চলাকালীন সময়ে বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলেই তাদের গ্রেফতার করবে পুলিশ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে এই আইনে মামলা হলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি