শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইডেন কলেজের সামনে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০২১

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ইডেন মহিলা কলেজের গেটের পাশের ফুটপাত থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

লালবাগ থানাধীন ইডেন কলেজ সংলগ্ন ফুটপাত থেকে এক মৃত কন্যা নবজাতক উদ্ধার করেছে পুলিশ। মৃত নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম তারেক আজিজ। তিনি  জানান, খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ইডেন কলেজ সংলগ্ন ফুটপাত থেকে টাওয়ালে পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে কন্যা নবজাতকটিকে উদ্ধার করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগে ২১১ নম্বর ওয়ার্ডে আনা হয়। এর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নবজাতকটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি