শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় প্রাণ গেল আরও ১৩৪ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৬ হাজার ২১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি