বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, এক দিনেই ২০১


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন। যা এ যাবতকালের সর্বোচ্চ। বুধবার (৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে গত ৫ জুলাই সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপরের দিন ১৬৩ জনের মৃত্যুর কথা জানালেও তার ঠিক ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় একদিনে মৃত্যু ২০০-এর ঘর পার করলো।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনকে নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৫ হাজার ৫৯৩ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি