শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ কঠোর বিধিনিষেধের শেষ দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

টানা ১৪ দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধের শেষ দিন আজ।

বুধবার সকাল থেকে রাজধানীতে বেলা বাড়ার সাথে সাথে দেখা গেছে যানবাহন ও মানুষের চাপ। তবে এখনও চেকপোস্টগুলোতে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। যার কারণে তৈরি হয়েছে আরও বেশি যানজট।

এদিকে কাল থেকে বিধিনিষেধের শিথিলতা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন ঈদ সামনে রেখে এই শিথিলতার দরকার ছিল আবার অনেকে দিয়েছেন ভিন্ন প্রতিক্রিয়া। বলেছেন, সংক্রমণ ও মৃত্যু যে হারে বাড়ছে তাতে লকডাউন শিথিল করা ঠিক হয়নি।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি