ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয়জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭২৯ জনে। একই সময়ে আরও ৮০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৫ দশমিক ৬ শতাংশ।
রোববার (১ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার সিটি করপোরেশনে ৩ জন ও মনোহরগঞ্জের দুইজন মারা গেছেন। এছাড়া ব্রাহ্মণপাড়া, চান্দিনা, বরুড়া ও নাঙ্গলকোটে উপজেলায় একজন করে মারা গেছেন। এদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার (৩১ জুলাই) বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২ হাজার ২৬৪টি নমুনা পরীক্ষায় ৮০৬ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৬৪ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৬৮ জন, আদর্শ সদরে ১৪ জন, সদর দক্ষিণের ১৬ জন, বুড়িচংয়ে ৫৬ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৬ জন, চান্দিনায় ১৩ জন, চৌদ্দগ্রামে ১৪ জন, দেবিদ্বারে ৪৮ জন, দাউদকান্দিতে ৭৮ জন, লাকসামে ৬৪ জন, মনোহরগঞ্জের ৩৬ জন, লালমাইতে ১৩ জন, নাঙ্গলকোটে ৬২ জন, বরুড়ায় ৭০ জন, মুরাদনগরে ৭০ জন, মেঘনায় ২৯ জন, হোমনায় ২০ জন ও তিতাস উপজেলার ৯ জন রয়েছেন।
জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩২৩ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৫৯১ জন।


















































