বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণে ১২৭ পিস ফেনসিডিলসহ রনী (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা  হাইয়েস মাইক্রো বাসটি আটক করা হয়।

পুলিশ  জানায় , রনী দীর্ঘদিন যাবত সদর দক্ষিণ উপজেলা থেকে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।  সে সদর দক্ষিণ উপজেলার জামপুর গ্রামের মিলন মিয়ার ছেলে।

গতকাল মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার এ এস আই আলম, ও এ এস আই দেলোয়ার, ও এ এস আই খাদেমুল বাহার ফোর্স নিয়ে লুইপা পড়া থেকে তাকে গাড়ীসহ আটক করে । এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরন করা হবে বলে জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি