স্টাফ রিপোর্টার:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোনাইছড়ি শাহাপুর এলাকা থেকে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ জোসনা আক্তারকে (৩৬) নামের একজন মহিলা মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৪ অক্টোবর গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোনাইছড়ি শাহাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী জোসনা আক্তার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোনাইছড়ি শাহাপুর গ্রামের মৃত আঃ হাকিম ওরফে হুচু মিয়ার মেয়ে এবং ফুল মিয়ার স্ত্রী ।
এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


















































