সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাজাঁসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের উত্তর মাঝি গাছা এলাকা থেকে ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো: সাদ্দাম হোসেন (২৬) নামের একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১ নভেম্বর উত্তর মাঝি গাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লা সদরের উত্তর মাঝিগাছা গ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৬)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি