কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে মোঃ নাঈমুল ইসলাম নামের ১০ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার চিওড়া ইউনিয়নের কৈতরা গ্রামে এ ঘটনা ঘটে ।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা মাওঃ মোঃ শহিদুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সে (নাইমুল ইসলাম) বাড়ির উঠানে সে খেলা করছিল । এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় । পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


















































