শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে ১০১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২১

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সদরের ৯টি ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রের একটানা ভোট গ্রহণ চলবে। ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন নিয়ে প্রশাসনের করনীয়শীর্ষক ব্রিফিং করেছে জেলা পুলিশ। জেলার ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র ঝুঁকিপূণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুুপুরে জিলা স্কুল মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সদরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সদরে ১ লাখ ১১ হাজার ২৬৬ জন নারী, ১ লাখ ২২ হাজার ৫৩০ জনসহ ২ লাখ ৩৩ হাজার ৭৯৬ জন ভোটার রয়েছে। কবিরহাটে ৭০ হাজার ১৩ জন নারী ও ৭৫ হাজার ৬১১ জন পুরুষসহ মোট ভোটার রয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২৪ জন।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ কর্মকর্তা, ৩ জন কনেস্টবল, ৭জন নারী সদস্যসহ ১৭ জন আনসারসহ মোট ২২ জন দায়িত্ব পালন করবে। এছাড়াও পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, স্ট্যাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। দায়িত্বে থাকবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি