শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাদকসহ দুই মহিলাকে আটক করেছে র‌্যাব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০২২

স্টাফ রিপোর্টারঃ

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ০৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা সদরের পশ্চিম রেইসকোর্স এলাকার মোঃ ইমাম হোসেনের স্ত্রী সীমা আক্তার কেয়া (২৬) এবং বুড়িচংয়ের কংশনগর (কুলু বাড়ী) গ্রামের মোঃ বিপ্লব হোসেরের স্ত্রী রানু বেগম (৪৫)।

আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি