স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে মামুনুর রশীদ নামে যুবলীগ নেতা নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম রেলরুটের বান্নাগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মামুনুর রশীদ উপজেলার বান্নাগর গ্রামের বাসিন্দা এবং মক্রবপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও মক্রবপুর বাজারের ফল ব্যবসায়ী।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন বান্নগর এলাকা অতিক্রম করার সময় মামুনুর রশীদ দ্রুত রেল লাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


















































