ডেস্ক রিপোর্ট:
করোনার সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বে জারিকৃত বিধিনিষেধের সঙ্গে নতুন সংশোধিত কিছু বিধিনিষেধ আরোপ করা হলো। এ বিধিনিষেধ আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
সংশোধিত দুটি বিধিনিষেধ হলো-
১. উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তারা অবশ্যই টিকা সনদ/২৪ ঘণ্টার পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
২. সকল স্কুল কলেজ ও সম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।























































