বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার বলিউড পেরিয়ে হলিউডে পা রাখছেন অভিনেত্রী আলিয়া ভাট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২২

বিনোদন ডেস্ক:

এবার হলিউডে পা রাখছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন তিনি।

সেখানে তার সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান।

পেশাগত জীবনের সেরা সময় পার করছেন এ বলিউড কন্যা। পরপর দু’টি সফল ছবির পর তার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ১০০ কোটি ছুঁইছুঁই।

এবার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের নৈপুণ্যের ছাপ রাখতে চললেন মহেশ-কন্যা।

গোয়েন্দা ঘরানার ছবিটি পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নিচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি।

নেটফ্লিক্সের পক্ষ থেকে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এ খবর দিয়েছেন অনুরাগীদের।

বলিউডের প্রিয়ঙ্কা চোপড়াও বর্তমানে হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়াও ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছে একাধিক বার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি