ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে দেশের ইতিহাসে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পদোন্নতি দেওয়া হচ্ছে। এ সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে। পদোন্নতির এ তালিকা চূড়ান্ত পর্যায়ে। কয়েকদিনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এর আগে কখনো ডিআইজি পদে একসঙ্গে এত সংখ্যক ব্যক্তিকে পদোন্নতি দেওয়া হয়নি। ২০২০ সালের ডিসেম্বরে ১১ জন, ২০১৯ সালের অক্টোবরে আটজন, ২০১৮ সালের নভেম্বরে ১৭ জন, ২০১৭ সালের অক্টোবরে ১৫ জন এবং ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ জনকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পদোন্নতির যোগ্য বিবেচনায় পুলিশ সদর দপ্তর থেকে প্রায় ১৫০ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই তালিকা পর্যালোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা করেন। সংক্ষিপ্ত তালিকা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে শিগগিরই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তালিকাটির অনুমোদন নেওয়া হবে। এরপরই জারি হবে প্রজ্ঞাপন।
মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের বিশ্বস্ত সূত্র জানায়, এবার যারা ডিআইজি পদে পদোন্নতি পাচ্ছেন তাদের মধ্য থেকে বিসিএস ক্যাডারের ১২তম ব্যাচ থেকে একজন, ১৫তম ব্যাচ থেকে দুজন, ১৭তম ব্যাচ থেকে দুজন, ১৮তম ব্যাচ থেকে ১২ জন এবং ২০তম ব্যাচ থেকে ১৫ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সূত্র আরও জানায়, ডিআইজি পদে পদোন্নতি শেষে অতিরিক্ত ডিআইজি পদে ১১০ জনকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এটাও হবে এ পদে দেশের ইতিহাসে একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক পদোন্নতি দেওয়ার ঘটনা।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরে ডিআইজি (মিডিয়া) হয়দার আলী খান বলেন, পদোন্নতি পুলিশের একটি রুটিনওয়ার্ক। জিআইজি হিসাবে ১৮টি নতুন পদ সৃষ্টি হয়েছে। আগের কিছু পদ খালি ছিল। এ কারণে একসঙ্গে এতগুলো পদে পদোন্নতি হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতিরিক্ত ডিআইজির ক্ষেত্রেও নতুন ৬৮টি পদ হয়েছে। এছাড়া বেশকিছু অতিরিক্ত ডিআইজির পর খালি আছে। এ কারণে এই পদেও সর্বোচ্চ সংখ্যক পদোন্নতির প্রক্রিয়া চলছে। ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজির নতুন পদ সৃষ্টির জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি ড. বেনজীর আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্রমতে, ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিরা হলেন-হাসিব আজিজ, খোন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমেদ, মাসুদ উল হাসান, মাহবুবর রহমান, আজিজুর রহমান, মোরশেদ আলম, আবদুল মালেক, জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, রেজাউল করিম, গাজী মো. মোজাম্মেল হক, মোহাম্মদ নজরুল হোসেন, ইকবাল হোসেন, কামরুল আহসান, মোহাম্মদ শাহজাহান, কামরুল আমীন, প্রলয় চিসিম, আবুল বাশার তালুকদার, মাসুদ করিম, এসএম আইনুল বারী, ইমাম হোসেন, শফিকুল ইসলাম, খোন্দকার নাজমুল হাসান, জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ আশফাকুল আলম, হাসান মো. শওকত আলী, হাবিবুর রহমান খান, সুজায়েত ইসলাম, এজাজ আহমেদ, মো. মোজাম্মেল হক, রফিকুল হাসান গণি, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, রেজাউল হক, মনির হোসেন, একেএম নাহিদুল ইসলাম, মনিরুজ্জামান, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, পরিতোষ পাল, সরদার রফিকুল ইসলাম, মজিদ আলী, ইকবাল হোসেন, জয়দেব কুমার ভদ্র, আবু হেনা খন্দকার অহিদুল করিম, কাজী জিয়া উদ্দিন, গোলাম রউফ খান, শফিকুল ইসলাম, শামীমা ইয়াসমিন, আসাদুজ্জামান, মাহবুব আলম, শেখ মো. রেজাউল হায়দার, রখফার সুলতানা খানম, মোয়াজ্জেম হোসেন, জিললুর রহমান, শামীমা বেগম, সালমা বেগম প্রমুখ।
সূত্র আরও জানায়, পদোন্নতি পাওয়ার সম্ভাবনা কম তাদের মধ্যে আছেন-মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ ফজলুর রহমান, আনছার উদ্দিন খান পাঠান, রফিকুল ইসলাম, আওরঙ্গজেব মাহবুব, মতিউর রহমান শেখ, মোহাম্মদ আবদুর রহিম, শেখ ওমর ফারুক, মাহবুব হাকিম, আলমগীর আলম, সরদার তমিজ উদ্দিন আহমেদ, গোলাম রসুল, ফিরোজ আল মুজাহিদ খান, দেলোয়ার হোসেন মিঞা, মোখলেছুর রহমান, শাহ আলম, মাসুদ মিয়া, মাহবুব আলম, শহীদুল্লাহ চৌধুরী, মীর্জা আব্দুল্লাহ হেল বাকী, একেএম আওলাদ হোসেন, আকরাম হোসেন, আলী আকবর খান, গাজী জসিম উদ্দিন, আবু নাছের মোহাম্মদ খালেদ, সাখাওয়াত হোসেন, মোস্তফা কামাল, ছিবগাত উল্লাহ, শোয়েব আহাম্মদ, মো. শাহরিয়ার, আবদুল্লাহ আল মামুন, জিএম আজিজুর রহমান, ব্যারিস্টার জিল্লুর রহমান, শেখ মো. মিজানুর হমান, শাহ আবু সালেহ মো. গোলাম মাহমুদ, মো. সরওয়ার, সরদার নুরুল আমিন, মোরশেদ আলম, আব্দুল মালেক, ফজলুর করিম, বিএম হারুন অর রশীদ, ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, মাসুদ উল হাসান, আহসান হাবিব পলাশ, মোহাম্মদ আবুল কাদের, আশরাফুর রহমান, আলমগীর রহমান, জমশেদ আলী, মুশফেকুর রহমান, মুনির হোসেন, একরামুল হাবীব, ড. নাজমুল করিম খান, শাহারিয়ার রহমান, মোহাম্মদ মুসলিম, তানভীর হায়দার চৌধুরী, সায়েদুর রহমান, মাহমুদুর রহমান, মীজুনুর রহমান, এসএম ফজলুর রহমান, মনিরুজ্জামান, হারুন উর রশিদ হাযারী, মঞ্জুর মোর্শেদ আলম মোফাজ্জল হোসেন, আতাউল কিবরিয়া, ইসরাইল হাওলাদার, সাজ্জাদুর রহমান বসুনিয়া, মোহাম্মদ আবু সুফিয়ান, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম মল্লিক, সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, আবুল খায়ের, মাসুম বিল্লাহ তালুকদার এবং এসএন নজরুল ইসলাম।























































