বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০১ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ মার্চ সকালে চৌদ্দগ্রাম উপজেলার চট্টগ্রাম-টু-ঢাকা মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কক্সবাজার সদর থানার নুনিয়াচড়া গ্রামের মোঃ খলিল আহম্মেদ এর ছেলে মোঃ আনিসুর রহমান(১৯)।

এ ঘটনায় চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি