ডেস্ক রিপোর্ট:
রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে একটি তেলবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে উড়ালসড়কের ওপরে একটি তেলের লরি মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার পর পরই লরিটি জব্দ করা হয়েছে। লাশ দুটি মর্গে রাখা হয়েছে।
নিহত এনতারুজ্জামানের বাবার নাম আব্দুস সালাম। তিনি রাজধানীর খিলবাড়িরটেক এলাকায় থাকতেন। আর বিধানের বাবার নাম অশ্বীনী বিশ্বাস। তাদের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।





















































