স্পোর্টস ডেস্ক:
২০১০ ওয়ার্ল্ডকাপ, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে মজেছিল ফুটবল বিশ্ব। কলম্বিয়ান সংগীতশিল্পীর সুরে পাগল হয়েছিলেন জেরার্ড পিকেও। ১০ বছরের বড় শাকিরার সঙ্গে গাটছড়া বাঁধেন স্প্যানিশ ডিফেন্ডার। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর। দুই সন্তানও রয়েছে এই দম্পতির।
তবে সম্পর্কের টান কমে যাবে ভেবে নাকি বিয়ের পিরিতে বসেননি শাকিরা। বিয়ে না করলেও টানটা ঠিকই কমেছে পিকের। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বার্সা তারকা। যা সহ্য করতে পারেননি শাকিরা। মানসিক অবসাদগ্রস্ত হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে তাকে।
গত শনিবার অসুস্থ হয়ে পড়েন শাকিরা।
মানসিকভাবে হতাশ এই শিল্পীর ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছিল। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডাকতে হয়। স্প্যানিশ গণমাধ্যম ওলাকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অ্যাম্বুলেন্সে ওঠার আগে কাঁদছিলেন শাকিরা।
শাকিরার মা নিদিয়া দেল কারমেন এ সময় নিজ গাড়িতে করে ক্লিনিকে যান। হাসপাতালে চিকিৎসকেরা শাকিরার কাছে জানতে চান, তার মনোবিদের প্রয়োজন আছে কি না। শাকিরা মনোবিদের দ্বারস্থ হয়েছেন কি না তা জানা যায়নি।
সপ্তাহখানেক আগের ঘটনা। সতীর্থ রিকি পুই এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে যান পিকে। তবে সন্দেহবশত সেই পার্টিতে গিয়ে পিকেকে অন্য নারীর সঙ্গে ধরে ফেলেন শাকিরা। যেকারণে আলাদা থাকারও সিদ্ধান্ত নিয়েছেন দুজন।
জোর গুঞ্জন, বার্সেলোনার ১৭ বছর বয়সী মিডফিল্ডার পাবলো গাভির মায়ের সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন পিকে।
গত মার্চ থেকে ইনস্টগ্রামে পিকের সব ছবি মুছে দিয়েছেন শাকিরা। পিকেও বেশ কিছুদিন ধরে শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছেন না। এরপর এপ্রিলে শাকিরার ‘টে ফিলোসিটো’ নামের একটি গান প্রকাশিত হয়। গানের লিরিকে বিশ্বাসঘাতকার কথাই তুলে ধরেছেন শাকিরা। লিরিকের কিয়দাংশ তুলে ধরা হলো, ‘তোমাকে সম্পূর্ণ করতে আমি টুকরো টুকরো হয়েছি; তারা আমাকে সতর্ক করেছি, কিন্তু আমি কর্ণপাত করিনি। বুঝতে পেরেছিলাম তুমি মিথ্যা; আমাকে দুঃখিত বলো না। এটি আন্তরিক বলে মনে জলেও আমি তোমাকে ভালো করেই জানি এবং জানি যে তুমি মিথ্য বলছো।’
























































