শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিরছে জন স্নো ও ‘গেম অব থ্রোনস’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০২২

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় হলিউড সিরিজ ‘গেম অব থ্রোনস’। এ সিরিজ দেখেনি এমন দর্শক খুবই কম পাওয়া যাবে। এবার আসছে গেম অব থ্রোনসের নতুন সিজন ‘হাউজ অব দ্য ড্রাগন’। এটি ‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য সুখবর। ভক্তরা ভেবেই নিয়েছিলেন এ সিরিজটির নতুন সিজন আর হয়ত আসবে না।

তবে সব জল্পনা কল্পনার অবসান হয়েছে। অগাস্ট মাসেই মুক্তি পাচ্ছে এ সিরিজের নতুন সিজন ‘হাউজ অব দ্য ড্রাগন’। এরইমধ্যে নির্মাতারা জানান, নতুন সিজনে ফিরে আসছে জন স্নো। ‘গেম অব থ্রোনস’ এর সবচেয়ে জনপ্রিয় এ চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।

এর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘হাউজ অব দ্য ড্রাগন’র ট্রেলার। জর্জ আরআর মার্টিনের বইয়ের ওপর ভিত্তি করে হিট ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’র একটি নতুন সিজন। এটি ‘সিংহাসনের পতনের ২০০ বছর আগে’র গল্পকে তুলে ধরবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি