শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগস্টে শুরু এসএসসি পরীক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২২

ডেস্ক রিপোর্ট:

সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি গণমাধ্যমকে জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান গণমাধ্যমকে বলেন, আগস্টের প্রথম সপ্তাহেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আমাদের। তবে বন্যা পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। পরীক্ষার সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। তারাও বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত। তবে আমরা সবাই আগস্টের শুরুতেই পরীক্ষা আয়োজনের সর্বাত্মক চেষ্টা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি