ডেস্ক রিপোর্ট:
জাতীয় প্রেসক্লাবে কাজী আনিস নামে এক যুবক নিজের শরীরে আগুন দিয়েছেন। এ সময় তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। সোমবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘ওই যুবক নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে তিনি শরীরে আগুন ধরিয়েছেন সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
জানা গেছে, কাজী আনিস কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।























































