শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক ছিলেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমদ হাজারী এজাহার ও রায়ের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন থেকে ২০০৩ সালের ১৩ মে রাতে মা-মেয়েকে তুলে জঙ্গলে নিয়ে যান আবুল কাশেম, লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন দণ্ডিতরা।

এ ঘটনায় মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি