সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

উপজেলার এলখাল গ্রামে শনিবার ( ২০ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিফাত (৮), তার মামা তারা মিয়া (৩০) ও নানি হোসনেয়ারা বেগম (৬০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাঙ্গরা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত। এ সময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গেলে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা মারা যান।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি