রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন গড়িয়েছে ১৯তম দিনে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আজ


মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন গড়িয়েছে ১৯তম দিনে, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

তিনশ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন গড়িয়েছে ১৯তম দিনে। এ নিয়ে আজ বিকেলে গণভবনে বাগান মালিকদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন মৌলভীবাজারের বেশিরভাগ চা শ্রমিক। হবিগঞ্জের চা বাগানগুলোতেও একই চিত্র।

মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তারা। শ্রমিকদের প্রত্যাশা, মালিকরা তাদের দাবি মেনে নেবেন।

মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ আগস্ট থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি