রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আমতলী থেকে ১৬৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ আব্দুস সামাদ (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোরে আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

আটককৃত যুবক নোয়াখালীর চরজব্বর উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের আবুল কালামের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি