বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্ষ পরিস্কার নিয়ে চুলোচুলি-হাতাহাতিতে প্রাণ গেল রুমমেটের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কক্ষ পরিস্কার নিয়ে কথা কাটাকাটি, অত:পর চুলোচুলির পর হাতাহাতির এক পর্যায়ে মারা যান রুমমেট মাহমুদা আক্তার (৪০)। অপর রুমমেট রহিমা বেগমকে গ্রেফতভর করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা ইপিজেড ফাঁড়ি সংলগ্ন একটি মেসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা ইপিজেড ফাঁড়ি সংলগ্ন একটি মেসে ভাড়া থাকতো বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশিয়া মধ্য পাড়া গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের মেয়ে রহিমা ও জেলার বাংগরাবাজার থানার মেটাংগর গ্রামের সেলিম মিয়ার মেয়ে মাহামুদা আক্তার (৪০) । আজ রুম পরিস্কার করা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় । হাতাহাতি চুলোচুলির এক পর্যায়ে মাহমুদা আক্তার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত রহিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি