শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরীক্ষা শেষে ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

নাটোরের গুরুদাসপুরে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তার প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।

ওই ছাত্রী গতকাল ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে পালায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলছাত্রীর মা।

ওই ছাত্রীর বাবা জানান, শনিবার সকালে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তার মেয়ে। দুপুর ২টার দিকে মেয়ে বাড়ি না ফেরায় স্কুলে খোঁজ নিতে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে ওঠে চলে গেছে।

পরে তিনি জানতে পারেন মেয়ে ও প্রধান শিক্ষক রাজশাহীতে অবস্থান করছে। পরে প্রধান শিক্ষকের স্বজনদের সঙ্গে নিয়ে রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাসায় তাদের সন্ধান পান। এ সময় মেয়েকে নিয়ে আসার চেষ্টা করলে প্রধান শিক্ষক বাধা দেন। পরে তারা থানা পুলিশের কাছে গেলে ওই সুযোগে প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি রাজশাহীতে মেয়েকে খুঁজছেন। তবে এখনো সন্ধান পাননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি