শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ নিয়ে যা বললেন ওয়াসা এমডি তাকসিম


‘যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ নিয়ে যা বললেন ওয়াসা এমডি তাকসিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি বাড়ি নিয়ে দেশের একটি জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। আজ বুধবার ওয়াসা ভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

তাকসিম এ খান বলেছেন, ‌‘আমি ও আমার পরিবারের সবাই আমেরিকার নাগরিক। যে পাঁচটি বাড়ির তথ্য দেওয়া হয়েছে, তার মধ্যে একটি অ্যাপার্টমেন্ট আমার স্ত্রীর কেনা। বাকি বাড়ি সম্পর্কে আমার কোনো তথ্য জানা নেই। ডাহা মিথ্যা কথা লেখা হয়েছে।’

‘ঢাকা ওয়াসার পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সব ব্যবস্থাই গ্রহণ করা হবে’, যোগ করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি