শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাজারে আসছে ১০০০ টাকার নতুন নোট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আগের মতই অপরিবর্তিত রেখে ১০০০ টাকার নতুন নোট বাজারে আসছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতই অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ছাড়া বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি