শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ: নৌ প্রতিমন্ত্রী


ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক-কাভার্ডভ্যান পারাপার বন্ধ: নৌ প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন- এ ৬ দিনে ফেরি দিয়ে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদের যাত্রীসেবা নিয়ে বৈঠক করেছি। ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। আমরা ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, এ কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কি-না। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি মোটরসাইকেল পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি