রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


৫০০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নরসিংদীর মাধবদীতে ৫০০ পিস ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আতাউর রহমান। তিনি সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানান, মঙ্গলবার বিকেলে সাহপ্রতাপ এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার কাছে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে আতাউরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি