বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু’র কণ্যা শেখ হাসিনা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে: রোশন আলী মাস্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব রোশন আলী মাস্টার বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগষ্ট সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছে। একটি কুচক্রী মহল। বঙ্গবন্ধু’র হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক হত্যাকান্ড।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাস ব্যাপি কমসূচীর শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১৫ নং বরকামতা ইউপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বরকামতা ইউনিয়নের বাগুর বাজার মাঠে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের কারণে আগামীতে বঙ্গবন্ধুর কণ্যা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ কে এম সফিউদ্দিন সফি এর সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবীক লীগ সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার’র সঞ্চালনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সি, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মফিজ উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মোঃ মোসলেহ উদ্দিন ভূইয়া (মানিক), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম মেম্বারসহ আরো অনেকে প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি