শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা মুরাদনগরে ঘাস কাটতে যেয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৯.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলম মিয়া ওই গ্রামের এয়াকুব আলীর ছেলে।

আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল বলেন, দুপুরে আলম মিয়া গরু ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি